Logo

৬ কোটি সাড়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ধলাই সেতুর শুভ উদ্বোধন

Reporter Name / ৭৬৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় গুরুত্বপূর্ণ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধলাই নদীর উপর দীর্ঘ ৯০.১০ মিটার নতুন নির্মিত পিএসসি গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রীজের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ ইউএনও আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এলজিইডি এর তত্বাবধানে ব্রীজটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৪২৬ টাকা।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!