Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

শ্রীমঙ্গলে নির্বিচারে চলছে পাহাড় কাটা, ঝুঁকিতে বস্তিবাসী

রিপোটার : / ৮৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নির্বিচারে চলছে পাহাড় কাটা। এলাকার প্রভাবশালীরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে পাহাড় কেটে নির্মাণ করছে বসতবাড়ি ও বাণিজ্যিক স্থাপনা। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা রয়েছে পাহাড় ধ্বসের ঝুঁকিতে। উপজেলার পাহাড়ি জনপদ রাধানগর, মোহাজিরাবাদ ও বিষামনি এলাকার প্রায় শতাধিক পরিবার ঝুঁকিপূর্নভাবে বসবাস করছেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাধানাগর মৌজার বেগুনবাড়ি এলাকায় আবু তাহের মাটি কাটার শ্রমিক দিয়ে প্রকাশ্যে পাহাড় কাটছেন। শ্রমিকরা কোদাল দিয়ে পাহাড়রের মাটি কেটে নিচে কৃষি জমি তৈরি করছে। আবু তাহের নিজেকে বিটিআরআই গেষ্ট হাউজের বাবুর্চি পরিচয় দিয়ে বলেন,আনারস বাগান সৃজনের জন্য পাহাড়ের মাটি কাটতে হচ্ছে।
একইভাবে প্রশাসনের চোখের সামনে স্থানীয় প্রভাবশলীরা রাধানগর মোহাজিরা বাদ ও বিষামণি এলাকায় পাহাড় কেটে গড়ে তুলেছেন বসত বাড়ি, হোটেল-মোটেল, রিসোর্ট। এর পাশাপাশি চলছে পাহাড় কেটে মাটি বিক্রির কাজও। এভাবে পরিবেশ বিনষ্ট হলেও প্রশাসনের পক্ষ থেকে পাহাড় কাটার বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ করেন পরিবেশবাদীরা।
নির্বিচারে পাহাড় কাটার ফলে অনেক জায়গায় পাহাড়ে ফাটলও দেখা দিয়েছে। এসব ঝুঁকিপূর্ন বসতির উপরের অংশে চলছে পাহাড় কাটা। এতে যে কোনো সময় পাহাড় ধসে বড় ধরনেরদূর্ঘটনা ও প্রাণহানির আশংকা করছেন এলাকাবাসী। স্থানীয়রে অভিযোগ, কিছুদিন পর পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হলেও পরে আবার শুরু হয় পাহাড় কাটা।
সিলেট বিভাগের পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ বলেন, পাহাড় কাটার ফলে পরিবেশ এখন বিপর্যস্ত। সরকার পাহাড় কাটার জন্য শাস্তির বিধান রেখেছে। কিন্তু সেই আইন কঠোরভাবে প্রয়োগ না হওয়ায় পাহাড় খেকোরা ইচ্ছে মতো পাহাড় কেটে যাচ্ছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পাহাড় কাটা আইনত ন্ডনীয় অপরাধ। আমরা এর আগে পাহাড় কাটাার ায়ে শ্রীমঙ্গলের অনেকজনকে জরিমানা করেছি। খবর পেলেই আমরা অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এ অভিযোগটি তদন্ত করে আমরা দ্রুত ব্যবস্থা নেবো।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!