Logo

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান স্মরণে দোয়া মাহফিল

Reporter Name / ৭৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সদ্য প্রয়াত আজিজুর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের সভাকক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে দোয়া মহফিল ও সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মৃতিচারণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী।

সভা শেষে প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও সদ্য প্রয়াত সদস্য মো. আব্দুল মানিক এর রুহের মাগফিতার কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!