Logo

মাধবপুর চা বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশন এলাকা থেকে বিপুল কল (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আকাশমনি গাছের ডালে গামছা পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোড এলাকার মৃত রামো কলের ছেলে।

মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানান, সকাল ১১টার দিকে সেকশন ডিউটির সময় মাধবপুর লেকের বাংলো রোডে টিলা বাংলোর পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন, তিনি গলায় গামছা পেঁচিয়ে গাছের সাথে ঝুলছেন। পরে বিষয়টি সুপারভাইজারের মাধ্যমে বাগান কর্তৃপক্ষকে জানানো হয়। উত্তম ভরের মতে, নিহত ব্যক্তি মাধবপুর চা বাগানের শ্রমিক ছিলেন না। তার সঙ্গে দুটি শপিং ব্যাগে কিছু ব্যবহারিক কাপড় ছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় মেলেনি। পরে মাধবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য বীনা রাণী নিহতের পরিচয় শনাক্ত করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!