Logo

মৌলভীবাজারে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে সংঘর্ষ : নিহত ১, আহত ১২

Reporter Name / ৭৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের ইমামবাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার দুপুরে সর উপজেলার ইমামবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় মানুষ জানান, ইমাম বাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে দুটি পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে রিপন গ্রুপ ও কমরু গ্রুপের দ্বন্ধ চলছিলো। একগ্রুপ আরেক গ্রুপকে কোনঠাসা করে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় ছিলো। একপর্যায়ে ঘটনার দিন কমরুর লোকেরা স্ট্যান্ড অবস্থান নিয়ে রিপন গ্রুপের এক চালকের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সে মারা যায়। পরে ইমামবাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
নিহত সিএনজি চালকের নাম ফজলু মিয়া (৩০)। সে কালিয়ারগাও গ্রামের খানের মিয়ার ছেলে।
আহতরা হলেন- জেসমিন (২৬), নজরুল (৩৫), ছনর আলী (৪০), আমিনুল ইসলাম (২৮), শামিম (৩৮), শওকত আহমদ (৪০), সাইফুর রহমান (৩৫), আল আমীন (২৬), ফজল মিয়া (৫৯), নাজমা বেগম (৩৩), মো. মতিন (২০), তাজুল ইসলাম (৪৫)।
নিহতের বড় ভাই খছরো মিয়া বলেন, ঘটনার কিছু সময় আগে আমি শুনেছি যে স্ট্যান্ডে মারামারি হবে। বিষয়টি কালাপুর ইউনিয়নের মেম্বারকে অবগত করেছি কিন্তু সমাধানের আগের তারা নির্মমভাবে আমার ভাইকেই হত্যা করলো।
নিহত ফজলু পরিবারের দুইভাই ও দুইবোনের মধ্যে নিহত ফজলু সবার ছোট। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- গিয়াসনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সস্য মো. সালেক মিয়া ও ইলিয়াছ মিয়া (২৮)।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম আহমদ বলেন, আমরা এঘটনায় সুষ্ঠু বিচার চাই। যতদিন না পর্যন্ত বিচার হবে এই স্ট্যান্ডে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ঘটনার সাথে জড়িতদুই জনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!