Logo

কমলগঞ্জে প্রবাসী মানবিক সহায়তা ফাউন্ডেশনের অর্থ বিতরণ

Reporter Name / ৭২৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শতাধিক গরীব, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করলো কামুদপুর প্রবাসী মানবিক সহায়তা ফাউন্ডেশন । আজ ২৭ জুলাই সোমবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়নের কামুদপুর পয়েন্টে বিভিন্ন দেশে অবস্থানরত এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত এই সংগঠনটির প্রধান কার্যালয়ের উদ্বোধন শেষে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। এ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি বাবু বিশ্বজিৎ রায়, প্রেসক্লাবের সাবেক সম্পাদক, শাহীন আহমেদ ও আলীনগর ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা গৌরী রানী কৈরী। মো.মইন আহমেদ মতিনের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত উদ্ভোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মদরিছ হোসেন চৌধুরী । প্রবাসে থেকে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.রাহেম খান দুলাল । উদ্ভোধনী অনুষ্টান শেষে উপস্থিত অতিথিরা সংগঠনের পক্ষে শতাধিক গরীব অসহায় লোকজনের হাতে সংগঠন প্রদত্ত মানবিক সহায়তার অর্থ তুলে দেন ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!