Logo

মৌলভীবাজারে করোনা সংক্রমণের সংখ্যা ৯শ ছাড়ালো

Reporter Name / ৮১২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

দিন যত যাচ্ছে মৌলভীবাজারে করোনা সংক্রমণের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯শত ছাড়িয়েছে।

সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, গত ২০ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত মৌলভীবাজার জেলায় ৯১৮জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

এরমধ্যে সদর উপজেলার ৩৯০ (২৫০ শয্যা হা: ৩৪৩ জনসহ) জন, রাজনগর উপজেলার ৬২জন, কুলাউড়া উপজেলার ১৩৭ জন, বড়লেখা উপজেলার ৬৫জন, কমলগঞ্জ উপজেলার ৯২জন, শ্রীমঙ্গল উপজেলার ৯৪জন ও জুড়ি উপজেলার ৭৮জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৮২জন ও মৃত্যু বরণ করেছেন ১০জন।

সিভিল সার্জন আরো জানান, এখন পর্যন্ত মোট ৩হাজার ১শত ৫৪ জনকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে ৩ হাজার ৫৬জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ৯১৭ জনকে আইসোলেশনে রেখে ছাড়পত্র দেয়া হয়েছে ৪শত ৮২জনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৬জন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!