Logo
সংবাদ শিরোনাম :
সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত সীমান্ত এলাকা থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার ধানের শীষের প্রার্থী হাজী মুজিবের বাসভবনে কর্মী-সমর্থকদের মতবিনয় সভা কমলগঞ্জে বাড়ির পাশ থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট মৌলভীবাজার-৪ আসনে চূড়ান্ত ৬ প্রার্থী: জোটের সিদ্ধান্তে জামায়াত প্রার্থী প্রত্যাহার কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন

বাড়িতে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান

রিপোটার : / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার সদর  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবজাতক জন্মের ৪৫ দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, জন্ম নিবন্ধন, এবং শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন পরিষদের ৯টি ওয়ার্ডের গ্রাম পুলিশ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা ।

এই কার্যক্রমের আওতায় নবজাতকের পরিবারকে জন্ম নিবন্ধনের সনদপত্র বিনামূল্যে প্রদান করা হচ্ছে। একইসাথে জন্ম নেয়া শিশুকে শুভেচ্ছা বার্তা, সচেতনতামূলক তথ্য, এবং কিছু প্রয়োজনীয় উপহার সামগ্রীও প্রদান করা হচ্ছে।

সরইবাড়ী গ্রামের ৪৫ দিনের জন্ম নেয়া শিশুর পিতা মো: আব্দুল ওয়াহিদ মনির বলেন, আমরা ভাবতেও পারিনি বাড়িতে বসেই এত দ্রুত সময়ে জন্ম সনদ পাবো। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে আন্তরিকতা পেয়েছি, তাতে আমরা খুবই কৃতজ্ঞ। এটি আমাদের জন্য সত্যিকারের উপকার হয়েছে।

গ্রাম পুলিশ আল আমিন বলেন, নবজাতকের তথ্য সংগ্রহ এবং সনদ পৌঁছানোর দায়িত্ব আমরা ভালোভাবে পালন করছি। এটি করতে পেরে গর্বিত।

বিকল্প উদ্যোক্তা পিংকি পাল জানান, এই কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। নারী উদ্যোক্তা হিসেবে গ্রামে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা আমাকে আরও মানবিক করে তুলেছে।

ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাজু দত্ত বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন করে, পরিবারকে সনদ পৌঁছে দিচ্ছি। এটি ইউনিয়নবাসীর জন্য একটি সহজ, স্বচ্ছ ও মানবিক সেবা।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আমিনা বেগম  বলেন, প্রতিটি শিশুর জন্মের পরপরই আমরা তার পরিচয় নিশ্চিত করতে চাই। এটি শুধু একটি নিবন্ধন নয়, শিশুর অধিকার প্রতিষ্ঠার অংশ। গ্রাম পুলিশ ও ডিজিটাল সেন্টার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!