Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জের চা-শ্রমিকদের মাঝে প্রচেষ্ঠা‘র স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

রিপোটার : / ৯২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

প্রচেষ্টা’র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ

এনজিও সংস্থা প্রচেষ্টা‘র আলোয় আলো প্রকল্পের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা-শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকায় কোভিড-১৯ জরুরী সহায়তা কার্যক্রম শুরু করেছে। আলোয় আলো প্রকল্পটি চাইল্ড ফান্ড কোরিয়া ও এডুকো এর আর্থিক সহযোগিতায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৩০টি চা বাগান  ও ২টি হাওড় এলাকায় বাস্তবায়িত হচ্ছে। কোভিড-১৯ জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় চা বাগানের জন্য হাইজিন প্যাকেজ এবং হাওড় এলাকার জন্য ফুড প্যাকেজ বরাদ্দ হয়। মোট ৯২৬৯টি পরিবারের মধ্যে কমলগঞ্জ উপজেলায় ২৩০৬টি পরিবারে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে এনজিও সংস্থা প্রচেষ্টা ।

আজ ১৪ জুলাই রোজ মঙ্গলবার মাধবপুর চা বাগান মন্ডপ প্রাঙ্গনে ৩৬০টি দরিদ্র পরিবারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে প্রচেষ্টা হাইজিন প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু করে। প্রচেষ্টা’র  হাইজিন প্যাকেজের মধ্যে রয়েছে- ঢাকনা ও পানির টেপযুক্ত ১২লি. বালতি ১টি, লাইফবয় সাবান ২টি, ৭০০গ্রাম ডিটারজেন্ট পাউডার ও ২টি মাস্ক।  

আলোয় আলো প্রকল্পের সমন্বয়কারী মো: জাহিদুর রহমানের এর সঞ্চালনায় ও বাগান পঞ্চয়েত সভাপতি সাধুরাম দাসের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন আর টি সি প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান, প্রকল্প সমন্বয়কারী মুক্তা রানী দেব, প্রচেষ্ঠা কেন্দ্রীয় অফিসের প্রতিনিধি কানিজ ফাতেমা প্রমুখ।

পর্যায়ক্রমে উপজেলার আলীনগর-৪৫০টি, পাত্রখোলা-৫০০টি, মদনমোহনপুর-২৪০টি, দলই-৩০৬টি এবং কুরমা চা বাগানে ৪৫০টি পরিবারে বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!