Logo

কমলগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name / ৮২ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ কমলগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

নবাগত ওসি মাহফুজুল কবির তার বক্তব্যে মাদক নির্মূল, অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তার মতামত ও পরামর্শ তুলে ধরে বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। তাদের গঠনমূলক সমালোচনা প্রশাসনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।” সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা পেলে আমরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারব।” তিনি “কমলগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে বলেও প্রতিশ্রূতি ব্যাক্ত করেন ।

সভা শেষে ওসি মাহফুজুল কবির সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!