Logo

কমলগঞ্জ পৌরসভার ১৫০ জন টমটম চালক পেলেন খাদ্যসামগ্রী ও মগ

Reporter Name / ৭৮২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর সভার উদ্যোগে পৌর এলাকার টমটম অটোরিকশা চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী ১০ কেজি চাল ও শিশুদের জন্য মগ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী উপহার হিসেবে ১০ কেজি করে চাল ও পৌর মেয়র জুয়েল আহমদ এর পক্ষ থেকে শিশুদের জন্য মগ ১৫০ জন টমটম অটোরিকশা চালকের মাঝে বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ এসব চাল ও মগ বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভানুগাছ বাজার টমটম অটোরিকশা চালক কমিটির সভাপতি আশিক মিয়া, সাধারন সম্পাদক কয়েছ মিয়া, উপজেলা চৌমুহনীর সভাপতি আক্কাছ মিয়া ভারপ্রপাপ্ত সাধারন সম্পাদক রহিম মিয়া প্রমূখ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!