Logo
সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থাপন হচ্ছে এইচএফএনসি

রিপোটার : / ৭৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে ইতিমধ্যে ৫০০ ছাড়িয়ে গেছে। অথচ করোনা রোগীদের জন্য এখনো জেলায় ভালো চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। করোনা রোগীদের সরকারি চিকিৎসা ব্যবস্থাকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে জেলার চিকিৎসক সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশ-বিদেশে থাকা ব্যক্তিবর্গ।

তাদের যৌথ উদ্যোগে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থাপন করা হচ্ছে হাই ফ্লো নেইজল ক্যানুলা (এইচএফএনসি) ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার সিস্টেম। আর এ কাজের অর্থ সংগ্রহ থেকে শুরু করে অনেকটা এগিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে উদ্যোক্তাদের সূত্রে।

স্থানীয় সচেতনমহলের মতে, করোনা সংক্রমণের ব্যাপকহার বাড়ায় জেলাবাসীর মধ্যে উদ্বেগ বেড়ছে দিনদিন। বিভিন্ন মহল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনসহ চিকিৎসাব্যবস্থা উন্নত করার দাবি জানানো হচ্ছে। বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা.শাব্বির হোসেন খান গত ২৪ জুন ফেসবুকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এইচএফএনসি ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার স্থাপনে সকলের সহযোগিতা চেয়ে একটি আবেদন করেছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অনেক ডাক্তার,উদ্যোক্তা,ব্যবসায়ী, প্রবাসী ।

প্রয়োজনীয় যন্ত্র স্থাপনের জন্য শুধু কিছু মানবিক ডাক্তার তিন লাখ টাকারও বেশি জমা দিয়েছেন। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এইচএফএনসি স্থাপনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয়েছে ডা.শাব্বির হোসেন খান এবং সদস্যসচিব ব্যবসায়ী সুমন আহমদ, কোষাধ্যক্ষ ব্যবসায়ী মনোয়ার আহমেদ রহমান।

বিএমএ এবং মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এইচএফএনসি প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ডা. এম এ আহাদ বলেন, আমরা চেষ্টা করছি এইচএফএনসি স্থাপনের পাশাপাশি একটা আইসিইউ ইউনিট স্থাপন করা যায় কি না। এ উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন। আমেরিকা থেকে দ্য অপটিমিস্ট নামে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত একটি সংগঠন হাই ফ্লো নেইজল ক্যানুলার জন্য অর্থ সহায়তা দিয়েছে। ঢাকার মৌলভীবাজার সমিতি এবং জালালাবাদ সমিতি কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে কাজ করছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এইচএফএনসি প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটি সূত্রে জানা গেছে, বিভিন্ন কোম্পানি ও পরিবেশকের মাধ্যমে জানা গেছে মৌলভীবাজার হাসপাতালে এইচএফএনসি ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার স্থাপনে ব্যয় হতে পারে ২৮ লাখ টাকা। তবে ব্যয় আরও বাড়তে পারে। ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ লাখ টাকা পাওয়া গেছে। বাকী টাকা বিভিন্ন মাধ্যম থেকে পাওয়ার আশ^াস পাওয়া গেছে।
মৌলভীবাজার হাসপাতালে এইচএফএনসি প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা.
শাব্বির হোসেন খান বৃহস্পতিবার সংবাদকর্মীদের বলেন, মৌলভীবাজার হাসপাতালে এইচএফএনসি ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার সিস্টেম নাই অথচ করোনায় আক্রান্ত জটিল রোগীদের সেবায় অক্সিজেন অত্যাবশ্যকিয় উপাদান। তাই এগুলো স্থাপন করা গেলে রোগীদের চিকিৎসায় অগ্রগতি হবে। তাছাড়া বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সুবিধা অনেক ব্যয়বহুল। এ যন্ত্র বসানো হলে রোগীরা আর্থিকভাবে উপকৃত হবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!