Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে ৩১০০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

রিপোটার : / ১০৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।
করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩১০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী উপহার হিসেবে ১০ কেজি করে চাল ৩১০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মুন্সীবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ উপজেলার সকল ট্রাক শ্রমিক/লরী, পল্লী বিদ্যুৎ সমিতি, তাঁত শিল্প শ্রমিক, মৌলভীবাজার জেলা সড়ক পরিবগন শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ শাখা, উপজেলা সদর সিএনজি গ্রæপ পরিচালনাকমিটি, পিকআপ শ্রমিক, ডেকোরেটার্স কারিগর সমিতি, অটো মোবাইল মটর মেকানিক ইউনিয়ন, টমটম, রিক্সাচালকসহ সর্বমোট ৩১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্ব স্ব সংগঠনের সভাপতি-সম্পাদকের বিতরণের জন্য চাল হস্তান্তর করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!