Logo

কুলাউড়ায় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নতুন কমিটি ঘোষণা

Reporter Name / ৭৮৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

কুলাউড়া প্রতিবেদক :: বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কুলাউড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল জলিলকে সভাপতি ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি, সদ্য যুক্তরাজ্য থেকে ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টে ডিগ্রি নিয়ে আসা রেজাউল হাসান রাজুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষকমন্ডলীদের উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে. কমিটির উদ্যোগে কুলাউড়ায় মুজিব বর্ষ পালন, জাতীয় শোক দিবসের কর্মসূচী, গত এসএসসি পরীক্ষায় জিপিএ-এ+ প্রাপ্ত সম্মাননা দেয়াসহ করোনাভাইরাস মোকাবেলায় কুলাউড়ার বিভিন্ন কার্যক্রমে থাকবে বলে জানান নবনির্বাচিত কমিটির সদস্যরা। এ বিষয়ে কুলাউড়ার সাধারণ জনগণসহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!