Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

সূজা কলেজের শিক্ষার্থী দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত

রিপোটার : / ৯০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

ফেসবুক গ্রুপে কমেন্ট নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ শিক্ষার্থী এক পক্ষের হামলায় অপর পক্ষের ৩ জন আহত হয়েছেন। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২২ জুন সোমবার সকাল ১১টায় শমশেরনগর রেলস্টেশন সংলগ্ন আব্দুল মছব্বির সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত উভয় গ্রোপই ছাত্রলীগের কর্মী ।

আহত ছাত্রলীগ কর্মীরা জানান, ফেসবুক গ্রুপে কমেন্ট করা নিয়ে সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ সদস্য তুষ্ট, তুরণ ও মিজানুর রহমান দা দিয়ে এলোপাতাড়ি হামলায় চালিয়ে রক্তাক্ত আহত করে সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (২০), সদস্য ফয়েজ মিয়া (২০) ও আলী মিয়া (১৯) আহত হন। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাকের বাম হাতে ৯টি সেলাই ও ফয়েজ মিয়ার গলায় আঘাত প্রাপ্ত হয়। আহত তিনজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে জানান, ফেসবুক গ্রæপে হাসিঠাট্টা করার বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হলে সেটি সমাধানের জন্য মিজান আমাদের ডেকে নিয়ে এসে দা দিয়ে এলোপাতাড়িভাবে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রাজ্জাক কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিবে বলে জানায়।

অভিযোগ বিষয়ে মিজানুর রহমানের মোবাইল ফোনে (০১৭৯৮-২৯৯৭৮৬) একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি। তবে অভিযুক্ত তুরন জানায়, আমি এই হামলার সাথে মোটেও জড়িত নই। এই ঘটনার বিষয়ে কিছুই জানি না এবং রাজ্জাক কে তাও চিনি না।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনা শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!