Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

করোনায় এ পর্যন্ত ৩৯৫ জন সাংবাদিক আক্রান্ত ।। মৃত্যু ৭

রিপোটার : / ৯১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

দেশে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃত্যুর ঘণ্টাও। সেই তালিকায় যুক্ত হয়েছেন দেশের চিকিৎসক, পুলিশ, সাংবাদিসকসহ করোনাকালীন সম্মুখ যোদ্ধারা। সর্বশেষ আজ দেশের প্রবীণ সাংবাদিক কামাল লোহানী প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ‘আমাদের গণমাধ্যম আমাদের অধিকার’ শীর্ষক ফেসবুক গ্রুপ সূত্রে জানা যায়, এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন গণমাধ্যম কর্মী। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো সাত জন। আক্রান্ত হয়েছেন অন্তত ৩৯৫ জন সাংবাদিক।
কামাল লোহানীসহ করোনায় আরো যারা মৃত্যু বরণ করেছেন তারা হলেন- দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন, দৈনিক জবাবদিহির সহকারি সার্কূলেশন ম্যানেজার শেখ বারিউজ্জামান, এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান। দৈনিক উত্তরকোন (বগুড়া) সম্পাদক মোজাম্মেল হক চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন।
দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি গোলাম মোস্তফা ১১ জুন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতের তার কোভিড-১৯ রেজাল্ট পজেটিভ আসে।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- দৈনিক সময়ের আলোর সিনিয়র সাবএডিটর মাহমুদুল হাকিম অপু, দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান, দৈনিক বাংলাদেশের খবরের প্রধান আলোকচিত্রী মিজানুর রহমান খান, দৈনিক বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান। সিলেটের আঞ্চলিক নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের (বালাগঞ্জ) প্রতিনিধি উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ করোনা উপসর্গ নিয়ে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনার উপসর্গ নিয়ে চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সমাচার ও চাঁদপুর জমিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবুল হাসনাত মারা যান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!