Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

শমশেরনগরে শ্মশানঘাট জবর দখলের অভিযোগ

রিপোটার : / ১০৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে শ্মশানঘাট ও পুকুর জবর দখলের পর শ্মশানঘাটের বাঁশ, গাছ, পুকুরের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদ জানালে জবরদখলকারী মারধোরের হুমকি প্রদান করেন। রোববার (২১ জুন) বেলা ১২ ঘটিকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রিপন চন্দ্র দেবনাথসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমরা বংশ পরস্পরায় সোনাপুর গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছি। আমাদের শ্মশানঘাটখানাও বংশ পরস্পরায় শেষকৃত্য সম্পাদন করে আসছি। তবে পার্শ্ববর্তী সারঙ্গপুর গ্রামের বিল্লাল মিয়া (৪৫) ও গোবিন্দপুর গ্রামের রায়হান মিয়া (২৫) মিলিত হয়ে শ্মশানঘাট ও পুকুর অবৈধভাবে দখল করে তাদের নিজেদের বলে দাবি করছে। এই শ্মশানঘাটের বাঁশ, গাছ ও পুকুরের মাছও তাদের দাবি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, রোববার এসব ঘটনায় আপত্তি জানালে দখলকারীরা মেরে ফেলার হুমকি প্রদান করে। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় রিপন চন্দ্র দেবনাথ বাদি হয়ে রোববার দুইজনকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযুক্ত বিল্লাল মিয়া ওই জায়গা তাঁর নিজের এবং কাউকে হুমকি ধামকি প্রদান করেননি বলে দাবি করেন।

এ ব্যাপারে শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ বলেন, জবর দখলের অভিযোগ পেয়েছি। শ্মশানঘাটে ভূমি জবরদখল কোন মতেই সঠিক নয়। ইতিপূর্বেও বিল্লাল মিয়া শ্মশানঘাট দখলের চেষ্টা চালায়। এ ব্যাপারে সামাজিকভাবে সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, এ ব্যাপারে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!