Logo

ভূমিকম্পে কাঁপল কমলগঞ্জ সহ গোটা সিলেট

Reporter Name / ৮৮৯ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। বাংলাদেশের পূর্বে ভারতের মিজোরাম রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এতে কেঁপেছে সিলেটও।

আজ রোববার (২১ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৬ মিনিটে মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূতলের ৪০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!