Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

কুলাউড়া-মহিশাসণ রেলপথ প্রকল্পের নির্মাণাধীন গার্ডওয়ালে ধস

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

মৌলভীবাজারের কুলাউড়া-মহিশাসণ রেলপথ পুনর্বাসন প্রকল্পের দক্ষিণভাগ স্টেশনের নির্মাণাধীণ প্লাটফর্মের ২০ মিটার গার্ডওয়াল ধসে পড়েছে। এছাড়া উভয়দিকের আরো প্রায় ৩০ মিটার দেয়াল হেলে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তার দাবি, টানা ভারি বর্ষণের কারণে দেয়াল ধসে পড়েছে। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের অভিযোগ নির্মাণ কাজের অনিয়মে গার্ডওয়ালটিই ধসে পড়েছে।

জানা গেছে, ২০১৮ সালের মে মাসে ভারতের দিল্লির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’কোম্পানি কুলাউড়া-মহিশাষণ রেললাইনের সংস্কার কাজ শুরু করে। প্রকল্পের নির্মাণাধীণ দক্ষিণভাগ স্টেশন ভবনের পশ্চিম পাশেই প্লাটফর্মের নির্মাণ কাজ চলছে। উভয়দিকের গার্ডওয়াল নির্মাণ সম্পন্ন করে গত ৫-৭ দিন আগে একাংশের স্ল্যাবের ঢালাই সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে গত শনিবার রাতে হঠাৎ স্টেশনের পশ্চিম দিকের প্রায় আড়াই মিটার উচু গার্ডওয়ালের প্রায় ২০ মিটার স্থান ধসে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, উভয় দিকের আরো প্রায় ৩০ মিটার দেয়াল হেলে পড়েছে। সদ্য ঢালাই করা স্ল্যাবের কিছু অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। স্থানীয় বাসিন্দা বাবলু আহমদ, আব্দুল হামিদ প্রমুখ অভিযোগ করেন, নির্মাণ কাজের অনিয়ম ও ডিজাইনের সমস্যার কারণেই কাজ চলাকালিন গার্ডওয়ালটি ধসে পড়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ‘কালিন্দি রেল নির্মাণ’ কোম্পানীর চিফ প্রজেক্ট ম্যানেজার জোবায়ের আহমদ বলেন, বাংলাদেশ সরকারের রেলভবনের ডিজাইন অনুযায়িই তারা কাজ করছেন। গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে গার্ডওয়ালটি ধসে পড়েছে। প্লাটফর্মের স্ল্যাবের ঢালাই অর্ধেক করার পরই ভারি বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে স্ল্যাবের ঢালাই সম্পন্ন করা যায়নি। স্ল্যাবের ঢালাই সম্পন্ন হয়ে গেলে গার্ডওয়ালটি ধসে পড়ত না। এটি পুনরায় যথাযতভাবে নির্মাণ করা হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!