Logo

কুলাউড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name / ৯১৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২০

কুলাউড়া প্রতিবেদক ।।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায় কে গ্রেপ্তার করে।

বৃহস্পতি বার রাতে র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন বুধবার জেলার কুলাউড়ার উছলাপাড়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাহিম সাকিব (২৫), পিতা- মৃত আব্দুর রাকিব, সাং-বাসা নং -১৮৭,কাদিপুর, কৌলারশি,থানা- কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেপ্তার করে তার হেফাজত হতে ৫৭৩ পিস ইয়াবা, ১ টি মোটর সাইকেল, ১টি মোবাইল উদ্ধার ও জব্দ করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!