Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

Reporter Name / ৩৮২ Time View
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গোলের হাওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর গোলেরহাওর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪৫) বসতঘরের ড্রপ লাইনে পাশের বাড়ির ফখরুল ইসলামের একটি কাঁঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। পরে পল্লী বিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্রে জানানোর পরও বিদ্যুৎ লাইনটি সংস্কার করা হয়নি। কাজ শেষে ঝুলে থাকা ড্রপ লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহাবুদ্দিন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলামফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করা হয়নি।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!