Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

কমলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম ভজন কৈরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন, সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, কমলগঞ্জ পৌসভার মেয়র জুয়েল আহমেদ ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জাান।

এছাড়াও উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সম্প্রতি চট্রগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া বড় বিষ্ফোরণ ও সোমবার সিলেটের
জৈন্তাপুরে ভূমি ধ্বসে ৪ জনের প্রাণ হানির কথা উল্লেখ করে বলেন, দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি কমলগঞ্জের পাহাড়-টিলা ঘেষা কয়েকটি বসতি এলাকা পরিদর্শন করে বসবাসকারীদের এ বর্ষায় নিরাপদ স্থানে বসবাস করতে পরামর্শ দিয়েছেন। একই সাথে নদ-নদীর পানির বৃদ্ধি ও ভূমি ধ্বসের দিকে সার্বক্ষণিক নজর রাখতে সকল চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!