Logo

জেলায় এক হাজার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ জুন ) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট গ্রহন চলে দুপুর ১ টা পর্যন্ত। ভোটকেন্দ্রে ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নাওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন্নাহার বেগম মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, ১শ ৬৬জন ভোটার  সকাল থেকে ক্ষুদে ভোটাররা লাইনে দাড়িঁয়ে তাদের ভোট প্রয়োগ করেন।

তিনি আরো জানান, ছাত্র তামিম খাঁনকে নির্বাচন কমিশনার করে ‘জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার,পুলিশ ও আনসার নিয়োগ দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো: সামছুল ইসলাম মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী অজর্ন আর গণতান্ত্রিক মানসিকতা গড়ে তোলার প্রয়াসে সারা দেশের সাথে মৌলভীবাজারেও নির্বাচিত প্রাথমিক বিদ্যালয় গুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরো বলেন,মুদ্রিত ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, নির্ধারিত বুথ তৈরি করে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন নেয়া হয় ।

Share this:


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!