Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

পরিবারের সাথে ঈদ করা হলো না মেরাজের

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ৩ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। পরিবারের সাথে ঈদ করা হল না মেরাজ আহমদ (৩২) নামে এক যুবকের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জে ব্রীজের নিচে পড়ে প্রাণ গেল মোটর সাইকেল আরোহী মেরাজ এর। সে উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে।

জানা যায়,সোমবার ২ মে দিবাগত রাত ২টায় মেরাজ আহমদ মৌলভীবাজার শহর থেকে মোটরসাইকেল যোগে কমলগঞ্জের বালিগাঁও গ্রামের বাড়ীতে ফিরছিল। মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের বাবুর বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের নির্মানাধীন ব্রীজের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মেরাজ আহমদ। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে লাশ উদ্ধার করেন। মেরাজ ঢাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতো বলে জানা গেছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!