Logo

কমলগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।

শহর-গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন এবং অবহেলা-অনাদরে বেড়ে ওঠা শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দিনব্যাপী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
১৮ এপ্রিল সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীনসহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার ১০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে ৩টি গ্রুপে ৪টি বিষয়ে মোট ১২ জন প্রতিযোগী উপজেলায় শ্রেষ্ঠ স্থান অধিকার করে। বিজয়ীরা আগামী ২৫ এপ্রিল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!