Logo

১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অবস্থান কমসুচি পালিত হয়েছে।

শনিবার ৮ এপ্রিল দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে আয়োজিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ প্রমুখ।

এসময় জেলা বিএনপির সদস্য শফিকুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাছিন আফরোজ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক আলম পারভেজ চৌধুরী সোহেলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসুচি থেকে বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রন, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।

Share this:


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!