কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ‘র ঘটনায় অভিযুক্ত ঘাতক চালককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৩১ শে মার্চ বিকেলে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর নামে এক ব্যক্তি। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।