Logo

নানা আয়োজনে মণিপুরী ললিতকলা একাডেমির বিভিন্ন আয়োজনে স্বাধীনতা দিবস পালন

Reporter Name / ২৩৯ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 

মহান স্বাধীনতার  দিবসে মণিপুরী ললিতকলা একাডেমি  দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালায় মধ্যদিয়ে উদযাপন করা হয়। দিবসের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় মণিপুরী ললিতকলা একাডেমি থেকে প্রতিষ্ঠানের অতিরিক্ত দায়িত্ব – উপরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সিফাত উদ্দিন সহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দরা। 

সকাল ১১ ঘটিকা থেকে একাডেমির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটক, নৃত্য,কবিতা আবৃত্তি , রচনা, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বিকাল ৩ টা একাডেমির হল রুমে আলোচনা সভা,সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রইচ আল রেজওয়ানে সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ এর সঞ্চালনায় প্রধান অতিথি লেখক গবেষক ড,রণজিৎ সিংহ, 

বিশেষ অতিথিবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কার্ত্তিক পাত্র, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, লেখক গবেষক আহমদ সিরাজ, বণিক সমিতির সাধারণ সম্পাদক এড,সানোয়ার হোসেন। অনুষ্ঠানে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে ও  সম্মাননা প্রদান করা হয় । 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাহিন। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ,বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও একাডেমি প্রশিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস  উপলক্ষে একাডেমির পুরো ক্যাম্পাস জুড়ে শিশু কিশোর ও অভিভাবকদের পদচারণা মুখরিত হয়ে উঠে।  ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!