Logo

বাম্পার ফলন হলেও বাজারমূল্য কম : কমলগঞ্জের টমেটো চাষীরা বিপাকে

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

সিলেটের শষ্যভান্ডার খ্যাত কমলগঞ্জ উপজেলায় এবার টমেটোর বাম্পার ফলন হলেও বাজার মূল্য আশানুরুপ না হওয়ায় আড়তে বিক্রি করে পরিবহন খরচও উঠাতে পারছেন না চাষীদের। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে টমেটো।

স্থানীয় কৃষকসহ উপজেলাবাসি দীর্ঘদিন থেকে দাবী করে আসলেও অদ্যাবধি এ উপজেলায় সরকারী উওেদ্যাগে কোন হিমাগার স্থাপন না হওয়ার ফলে কৃষকের  ফলানো কষ্টের ফসল পচে যাচ্ছে মাঠেই। অথচ আগামী মাসখানেক পরই টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে।

উপজেলার ভানুগাছ বাজারের আড়ৎদার মো.শরিফ উদ্দিন জানান গত একমাস ধরে আড়তে টমেটো বিক্রি হয় কেজি ৮-১০ টাকায়। গত সপ্তাহ থেকে বিক্রি করছি ৩-৪ টাকায়। বাজারে টমেটোর দাম এতটাই কম যে,কৃষক টমেটো তুলতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।উপজেলার আদমপুর এবং মাধবপুরে সবচেয়ে বেশি টমেটো চাষ হয়।তবে যারা আগাম টমেটো চাষ করেছিলেন তারা লাভবান হলেও বাকিরা হয়েছেন ক্ষতিগ্রস্ত। মাধবপুর ইউনিয়নের টমেটো চাষী সুলেমান,বকুল, শামীম ও বুরহান এ প্রতিনিধির সাথে আলাপকালে জানান,আগে বিভিন্ন এলাকার পাইকাররা টমেটো নিতে ক্ষেতে আসলেও এখন কোন পাইকার আসছেনা, আগের মতো টমেটোর চাহিদা এখন নাই, টমেটো তোলা, গাড়িভাড়া দিয়ে বাজারে নিয়ে ৩-৪ টাকা কেজি বিক্রি করতে হয়। এক্ষেত্রে দেখা যায় বিক্রির চেয়ে খরছ বেশি তাই আর ক্ষেত থেকে টমেটো তুলিনা, ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে সব।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, এটি একটি পচনশীল দ্রব্য, তাছাড়া এখন অন্যান্য সবজিও বাজারে থাকায় এবং এবছর উৎপাদ বেশি হওয়ায় কৃষকরা দাম পাচ্ছেননা, তবে যারা আগাম টমেটো চাষ করেছেন তারা ভালো দাম পেয়েছেন এছাড়া এখন যারা টমেটো লাগাবে আবহাওয়া অনূকুলে থাকলে তারাও ভালো দাম পাবে।

কমলগঞ্জ উপজেলায় হিমাগার স্থাপনের বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান,এ উপজেলার কৃষকের  কষ্টের ফসল সংরক্ষণে গতাকালও এবিষয়ে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়কে অবগত করা হয়েছে, এছাড়া মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের নজরে রয়েছে, আশাকরি দ্রুত এ উপজেলায় একটি হিমাগার স্থাপন করা সম্ভব হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!