Logo
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা

কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে ৪ দিনব্যাপী মহারুদ্রযজ্ঞ ও মেলা

Reporter Name / ৯৬৫ Time View
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় শিবচতুদর্শী উপলক্ষে ১২তম আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান শিব মন্দিরে ৪ দিনব্যাপী শ্রীশ্রীশিবপূজা, শ্রীশ্রীচন্ডীপূজা, মহারুদ্রযজ্ঞ ও পরম পুরুষ শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শিব মন্দির এলাকায় একটি মেলাও বসে। গত বৃহস্পতিবার রাত থেকে এ অনুষ্ঠান শুরু হলেও মূল আয়োজন অনুষ্ঠিত হয় শুক্রবার থেকে।
শনিবার বেলা ২টায় শমশেরনগর চা বাগান শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনী ভক্তবৃদ্ধের আগমণে মুখরিত অনুষ্ঠান স্থল। আয়োজন স্থলের এক পার্শ্বে সকাল থেকে শুরু হয়েছে মহা প্রসাদ বিতরণ। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রনব কান্তি সূত্রধর ও সাধারন সম্পাদক শ্রীকান্ত কানু (গোপাল) জানান, গত ১২ বছর ধরে এ উৎসবটি এ অঞ্চলের সনাতনী ভক্তদের একটি মহোৎসব হিসাবে রুপ নিয়েছে। তারা আরও বলেন, এ উৎসবে নানা বর্ণ ও ধর্মের মানুষের উপস্থিতিতে এক মহামিলন মেলায় পরিনত হয়। রোববার (১৪ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত উৎসব চলবে। উৎসব উলক্ষে শিব মন্দিরের বাইরে বিরাট মেলাও বসেছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!