Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Reporter Name / ৫৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। ‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফারুকুল ইসলাম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। আমরা যখন নিজেরাই প্রকৃতির উপর অত্যাচার করবো, প্রকৃতিও ঠিক তেমনভাবে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। দেশের বিভিন্ন স্থানের গাছপালা কেটে ফেলার কারণে বজ্রপাত এখন বেড়ে গেছে। বজ্রপাত প্রতিরোধে আমাদের বাড়ির আঙ্গিনাসহ আশপাশের জমি এবং রাস্তার দু-পাশে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে এবং গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দুর্যোগ ও ঝুঁকিমুক্ত সোনার বাংলা উপহার দিতে পারবো।

সবশেষে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন এর উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্কাউটস সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন  শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!