Logo

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

রাজু দত্ত, / ৯৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু চন্দ্রা দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জশ্রীমঙ্গল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

এছাড়াও আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নির্মল এস. পলাশ। শুভেচ্ছা বক্তব্য দেন মুন্সীবাজার কিশোর-কিশোরী ক্লাবের সদস্য তামান্না আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। নারীর প্রতি সম্মান ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে তাদের অধিকার সুরক্ষিত করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!