Logo

বৈধ কাগজ-পত্র না থাকায় কমলগঞ্জে ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় মৌলভীবাজারেরে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত ব্রিকস এসোসিয়েশন অব কমলগঞ্জ এর সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ‘সাবারী ব্রিক’ নামে একটি অবৈধ ইটভাটা বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 জানা যায়, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় শনিবার ৮ মার্চ দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট ফিডিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেট সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!