Logo

সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, সাংবাদিক সম্মাননা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সভাপতিত্বে এবং সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ও উপজেলা ইউসিসিএ লি.-এর সভাপতি মো. ছরওয়ার শোকরানা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান। পরে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সিনিয়র সহসভাপতি পিন্টু দেবনাথ এবং যুগ্ম সম্পাদক ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আহমদ। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কমলগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংগঠনটি উপজেলার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিক ও সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইফতার সম্পন্ন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!