Logo

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজু দত্ত ।।

বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই তাঁর এই আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় পৌঁছানোর পর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন ।

উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি মতবিনিময়কালে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘জনগণের অকুন্ঠ ভালোবাসা ও ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য উন্নত ও মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান দায়িত্ব। তিনি দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট সমাধানের আশ্বাস প্রদান করে বলেন , আপনাদের সকলের সহযোগীতা নিয়ে আমি আমার এই নির্বাচনী এলাকার ‘অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ জনপদ গড়ে তুলব।’

সংসদ সদস্যের নির্বাচনী এলাকা আগমনে একটি বিশাল পথসভা আয়োজনের কথা ছিল। তবে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেই সভা বাতিল করেন এবং মানুষের সেবা দিতে সরাসরি হাসপাতালে চলে যান। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের মধ্যে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন।

নবনির্বাচিত এমপির এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, দায়িত্বের শুরুতে স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতে শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!