Logo

মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের

কমল কণ্ঠ ডেস্ক / ৩৯ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের ভৈরববাজার এলাকায় মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ২টার পর ভৈরববাজারের গিয়াসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। তবে সংঘর্ষের তীব্রতায় তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!