Logo

শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা

এস কে দাশ সুমন ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১ তম শুভ জন্মতিথি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি উৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিয়ম সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প এ রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের উপ-পরিচালক ডাঃ প্রণয় কান্তী দাশ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক ডাঃ সত্যকাম চক্রবর্তী, ডাঃ প্রদীপ লাল বণিক, প্রাক্তন সিভিল সার্জন ব্রাক্ষণবাড়িয়া ডাঃ নিশিত নন্দী মজুমদার, মৌলভীবাজার সদর হাসপাতাল ( ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডাঃ বর্নালী দাশ।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দের ফুলেল শুভেচ্ছায় বরণ, উদ্ধাধনী প্রদীপ প্রজ্জ্বলন এবং সংগীতের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবার ক্যাম্প এর আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প এ চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুব্রত রায় ও ডাঃ আকাশ চন্দ্র পাল, দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ পুষ্পিতা খাস্তগীর, শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ বিশ্বজিত দেব, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ পম্পি দেব। অনুষ্ঠানে আগত বিভিন্ন ধর্ম বর্ণের ৪ শতাধিক রোগীদেরকে চিকিৎসকগণ প্রেসক্রিপশন এর মাধ্যমে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত থেকে সহযোগীতা করেছেন ফারিয়া শ্রীমঙ্গল এবং বিভিন্ন ঔষধ কম্পানির প্রতিনিধিদল।

অনুষ্ঠানে উপলক্ষে সেবাশ্রম এলাকা ছিলো ভক্তদের পদচারনায় মুখরিত।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!