Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

চাচার মৃত্যুর শোকে মারা গেলেন ভাতিজিও

Reporter Name / ২৬২ Time View
Update : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চাচা। চাচার মৃত্যুর শোক সইতে পারেননি ভাতিজি। তিনিও কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামে। চাচা-ভাতিজির মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। 

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামের বাসিন্দা হানিফ উদ্দিন (৭০) দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান। এদিকে চাচার মৃত্যুর শোক সইতে পারেননি তাঁর ভাতিজি সুজন আক্তার (৩০)।

তিনি চাচার জন্য কাঁদতে কাঁদতে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে সাড়ে আটটার দিকে বড়লেখা পৌরশহরের একটি প্রাইভেট
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

মৃত হানিফ উদ্দিনের ছেলে হোসাইন আহমদ রোববার বিকেলে বলেন, বাবা আমার চাচাতো বোন সুজন আক্তারকে আদর-স্নেহ করতেন। তাঁর (সুজনেরও) বাবা নেই। অনেক আগে মারা গেছেন। সেজন্য তিনি বাবার মৃত্যুর শোক সইতে পারেননি। কাঁদতে কাঁদতে মারা গেছেন।

দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন চাচা-ভাতিজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, হানিফ উদ্দিন ভালো মানুষ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর কিছুক্ষণ পরও ভাতিজিও কাঁদতে কাঁদতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটি হৃদয়স্পর্শী। গোটা এলাকার মানুষের হৃদয় ছুঁয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!