Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক

রাজু দত্ত / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দূর্ণীতি মূক্ত ইনসাফ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে দশ দলীয় জোটকে বিজয়ী করে সংসদের পাঠাতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যেমে দেশকে স্বাধীন করা হলেও ৭১ এর পর নিজ দেশের মানুষ দেশ পরিচালনা করলেও লোটপাট ও দূর্নীতির কারণে দেশের মানুষে ভাগ্যের পরিবর্তন হয়নি। তারই কারণে জুলাইর গণঅভ্যূত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুনরায় পরিবর্তনের পথে চলছে।

তিনি আরও বলেন- এরইমধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকেগেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ অধিকার প্রতিষ্ঠা করতে আবারো রুখে দাঁড়াবে।  

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর পক্ষে নির্বাচনী প্রচারণায় দলটির আমির মাওলানা মামুনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোডের ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাও: নুরুল মোত্ত্বাকীন জুনাইদ এর সভাপতিত্বে ও মাও: সামছুল ইসলাম ও শাহ মিছবাহ’র যৌথ সঞ্চালনায় আরও বক্ত রাখেন- নায়েবে আমীর কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার ৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিল্লাল, বরুণার পীর সাহেব মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাও: আব্দুল মতিন, মাও: ফারুক আহমেদ, মুফতি মাও: লুৎফুর রহমান জাকারিয়া প্রমূখ।

এদিকে রাত ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে মাঠেও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। এসময় তিনি রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী সহ ১-২-৩ আসনের প্রার্থীদের এলাকাবাসীর সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!