Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গলে হাইব্রিড লাউ সুলতানার বাম্পার ফলন

রিপোটার : / ৩০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। শ্রীমঙ্গলে অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড লাউ সুলতানার বাম্পার ফলন হয়েছে। এই উচ্চ ফলনশীল এ বীজ সরবরাহ করে লালতীর সীড। বিঘা প্রতি হাইব্রিড লাউ সুলতানার উৎপাদন হয় ৪৫ থেকে ৫০ টন। যা এলাকায় চমক সৃষ্ঠি করেছে।

শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বনগাঁও গ্রামের কৃষক ইমাম হোসেন এবছর প্রথমবার এটি চাষ করেন।  তার ৩৩ শতাংশ জমিতে প্রথম বারের মত পরীক্ষা মূলক শুরু করেন লালতীর এর হাইব্রিড জাতের লাউ সুলতানা চাষ।

২৭ জানুয়ারী বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, তার লাউ গাছে এখন ঝুলছে সারি সারি লাউ। কোনটা বড় কোনটা মাঝারী কোনটা  ছোট আছে অনেক ফুল। লাউগাছের ফুলের যেমন হাসি বাম্পার ফলনে কৃষক ইমামের মুখেও লেগে রয়েছে সেই হাসি।

কৃষক ইমাম হোসেন  জানান, চারা লাগানোর ৫৫ দিনের মাথায় গাছে ফল আসা শুরু করে। ওজনে লাউ গুলো কোনটা ৩ কেজি ৪ কেজি। ৩৩ শতাংশ জমিতে লাউ চাষ করতে খরচ হয়েছে ৩ হাজার টাকার মতো। আর এখন মাঠ থেকে প্রতি পিছ লাউ বিক্রি করেছেন ৫০ থেকে ৫৫ টাকা মূল্যে। এখন পর্যন্ত  প্রায় ৪০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন

তিনি আরো জানান, এ সময়ে বাজারে লাউয়ের চাহিদা বেশি থাকে। তাই স্থানীয় বাজারে লাউয়ের চাহিদাও ভালো। স্থানীয়রা বাগানে এসেও লাউ ক্রয় করে নিচ্ছেন। এমন উৎপাদন অব্যাহত থাকলে তিনি প্রায় লক্ষাধিক টাকার উপরে হাইব্রিড লাউ সুলতানা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

এখানকার স্থানীয় কৃষক সুকুমার কপালী জানান, হাইব্রিড লাউ চাষ শুরু করার অল্প সময়ে ফল আসে। সুলতানার এই বাম্পার ফলন দেখে গ্রামের অন্যান কৃষকের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তার এর চাষ করার পরিকল্পনা করছেন।

হাইব্রিড লাউ সুলতানা বীজ এর উৎস প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটেড এর অঞ্চলিক ব্যবস্থাপক তাপস চক্রবর্তী জানান,সুলতানা অধিক ফলনশীল আকর্ষণীয় ও এদেশের আবহাওয়া ও জলবায়ুতে সহনশীল। লাউটি হালকা সবুজ এবং লম্বায় ৫০ সেন্টিমিটার। আমাদের নিজস্ব উৎপাদিত একটি লাউয়ের জাত এটি। কৃষকদের জন্য অনেকটাই আর্থিকভাবে লাভজনক এবং সারা বছর চাষ করা যায়। যার বিঘা প্রতি সুলতানার উৎপাদন হয় ৪৫ থেকে ৫০ টন।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জানান, হাইব্রিড সুলতানা চাষ করে কৃষক অল্প সময়ে লাভবান হয়েছেন। পরীক্ষন খামারে এটি প্রমানিত হয়েছে। এটি দেখে এখন অনেক কৃষক লাউ চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষীদেও লাউচাষসহ বিভিন্ন প্রশিক্ষন দেওয়া হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!