Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

কমলকন্ঠ ড্রেক্স / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬ পালিত হয়েছে। “কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাঁধা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর সহযোগিতায়  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. মাহবুবুর আলম ভুঁইয়া এর সভাপতিত্বে ও টিএলসিএ আনজুমান আরা রুবির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ,  হীড বাংলাদেশ এর সিআরপি অসিত পাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল মিয়া, মেডিকেল টেকনোলজিস মো. আশরাফুল আলম, স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান,  এফএলএস কায়সার আহমেদ ও কুষ্ঠ রোগী মিনা বেগম।

আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ কোনো অভিশাপ নয়, বরং এটি একটি সাধারণ চিকিৎসযোগ্য রোগ। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে কুষ্ঠ রোগ সম্পূর্ণ সেরে যায় এবং শারীরিক বিকলাঙ্গতা রোধ করা সম্ভব। গ্রামীণ পর্যায়ে বিশেষ করে চা বাগান এলাকাগুলোতে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

বক্তারা জানান যে, সরকারি হাসপাতাল ও হীড বাংলাদেশ এর মাধ্যমে কুষ্ঠ রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে ওষুধ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।

কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এরপর সচেতনতামূলক মাইকিং করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  হাসপাতালের চিকিৎসক, নার্স, হীড বাংলাদেশ এর প্রতিনিধিগণ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!