Logo

ধানের শীষের প্রার্থী হাজী মুজিবের বাসভবনে কর্মী-সমর্থকদের মতবিনয় সভা

রাজু দত্ত / ৫০ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শনিবার (২৪ জানুয়ারি) দলের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নিজ বাসভবনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এই সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে মৌলভীবাজার-৪ আসনে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই।

” বক্তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং মাঠপর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভা থেকে নির্বাচনী প্রচারণা আরও বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে তিনি সর্বদা নিবেদিত। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের জয় সুনিশ্চিত।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন এবং আগামী দিনে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় শপথ গ্রহণ করেন। এর পর তিনি শমসেরনগর ইউনিয়ন এবং পতনউষার ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!