Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

মৌলভীবাজারে বিএনসিসি’র স্বেচ্ছাসেবা কর্মসূচি অনুষ্ঠিত

রিপোটার : / ৭৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজার প্রতিনিধি ।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের আয়োজনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবা কর্মসূচি।

রোববার (২৪ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার সরকারি কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

অনুষ্ঠানে ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সালাহউদ্দিন আল মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।

স্বেচ্ছাসেবা কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে গণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নেয় মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শতাধিক ক্যাডেটরা।

র‍্যালিটি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্যাডেটরা রাস্তায় জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!