Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজু দত্ত / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অতিথিরা।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার তিলকপুরে অবস্থিত কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোয়াব কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কোয়াবের সহ-সভাপতি মাহবুব ইজদানী ইমরান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা শেখায়। তরুণ প্রজন্মকে সুস্থ ও সচেতন হিসেবে গড়ে তুলতে কোয়াবের এ ধরনের আয়োজন প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালহ উদ্দিন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, জনতা ব্যাংক পিএলসি ভানুগাছ শাখার ব্যবস্থাপক জাকির হোসেন এবং সাংবাদিক আব্দুস সালাম।

বক্তারা বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা সম্ভব। কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট নতুন খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!