Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

রিপোটার : / ৮৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।


আজ (১৬ই ডিসেম্ব) বুধবার সকালে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এর পরপরই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতলে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদের পক্ষে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন, কমলগঞ্জ থানা, আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ উপজেলা ইউনিট,মনিপুরী ললিতকলা একাডেমী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, অফিসার্স ক্লাব, উপজেলা স্কাউটস, কমলগঞ্জ সরকারী কলেজ, ভানুগাছ পৌর বাজার বনিক কল্যাণ সমিতি, ইলেক্ট্রিশিয়ান সমিতি কমলগঞ্জ, ডেকোরেটার্স কারিগর সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল ভানুগাছ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার ম্যুরালে, শমসেরনগর বিমানবন্দর বধ্যভূমি, কামোদপুর মুক্তিযোদ্ধাদের মাজার, দেওরা ছড়া চাবাগান বধ্যভূমি, বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সরবোত্তম ব্যবহারের মাধ্রমে জাতীয় সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা । শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত / যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি কামনা করে সকল মসজিদ,মন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বিশেষ মোনাজাত ও প্র্রার্থণা, এবং হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার ও মিষ্টি বিতরণ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!