Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

রিপোটার : / ২৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক । ।

সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ  উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৩২ হাজার ৬শ’ ৮৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আজ ১০ ডিসেম্বর রবিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ সভাপতিত্বে ও ইপিআই কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ রইচ আল রিজুওয়ান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মর্কতা জয়কুমার হাজরা ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায় ।

এডভোকেসি ও পরিকল্পনা সভায় আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে যাতে কমলগঞ্জ উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুরা ভিটামিন এ ক্যস্পসুল গ্রহন করতে পারে সে বিষয়ে আলোচনা ও বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। সাভারের মোট ২১৭টি কেন্দ্রের আওতায় উক্ত বয়সসীমার শিশুরা যাতে এই ক্যাপসুল গ্রহন করতে আসে, সেব্যাপারে সকল অভিভাবক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে বিশেষ উদ্যোগ নেওয়ার ও আহবান জানানো হয়।

কমলকন্ঠকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহাবুবুল আলম ভূঁইয়া জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এজন্য কমলগঞ্জে আমাদের মোট ২১৭টি কেন্দ্র থাকবে। আমরা ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩ হাজার ৩৫৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২৯ হাজার ৩২৫ জন শিশু সহ সর্বমোট ৩২ হাজার ৬ শত ৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি। এর ভিতরে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল সেবন করানো হবে।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। এজন্য সকল কমলগঞ্জবাসীর প্রতি অনুরোধ, আপনারা উক্ত বয়সীমার শিশুদের আগামী ১৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবন করাতে নিয়ে আসবেন।

এডভোকেসি ও পরিকল্পনা সভায় এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কনসালটেন্ট সহ অন্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!