Logo

কমলগঞ্জে তিন লাখ টাকা মূল্যের ভারতীয় মদসহ ১ নারী আটক

Reporter Name / ৮৯৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ভারতীয় মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৭শত টাকা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় গ্রামে মাদক কারবারীর বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ঐ নারীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপার গ্রামের শাহীন আলম ও তার স্ত্রী নার্গিস আক্তার দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। পূজার সময়ে বিপুল পরিমাণ মাদক বিক্রি করার জন্য রাখা হয়েছে। এমন একটি গোপন সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে রাত আড়াইটায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহীন আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

পুলিশি অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী শাহীন আলম পালিয়ে গেলেও স্ত্রী নার্গিস আক্তারকে ঘর থেকে আটক করা হয়। ঘরের ভিতরে বিপুল পরিমাণ নামী দামী ভারতীয় মদের বোতল দেখে বিস্মিত পুলিশ। এ সময় হোয়াইট চয়েস বু, মাষ্টার বেইন্ডার নামে চার ধরনের ১৯১ টি ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৯৭ হাজার ৭শত টাকা।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, পুলিশের কাছে তথ্য ছিল বিপুল পরিমাণ মাদক বিক্রির জন্য রাখা হয়েছে। এমন সংবাদে অভিযান চালিয়ে নারীকে মদসহ আটক করা হয়। তার স্বামী পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে দুপুরে মামলা করা হয়েছে। আটক নারীর বাড়ি মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় গ্রামে। তার স্বামী শাহীন আলম একজন মাদক ব্যবসায়ী।

তিনি বলেন কমলগঞ্জে মাদকের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় অভিযান।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!