Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে আমন ধানে পোকার আক্রমণ

রিপোটার : / ৩৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

এক সময়ের বৃহত্তর সিলেটের শস্য ভান্ডার হিসেবে খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন ধানে দেখা দিয়েছে মাজরা পোকা। পোকার আক্রমণে ধানের মাইন পঁচে লাল হয়ে যাচ্ছে। ফলে ধানের ভালো ফলন নিয়ে শঙ্কার পাশাপাশি পোকার আক্রমণ থেকে ধান নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা।
কৃষকেরা জানান, তীব্র গরম ও অনাবৃষ্টি অপেক্ষা করে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। ধানের রঙ কালচে হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ করে ধানের মাইন কেটে দিচ্ছে। ফসল রক্ষার জন্য কৃষকেরা এখন কীটনাশক ছিটচ্ছেন। আমন ধানের ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকেরা। তাদের আশঙ্কা, সময় মতো পোকা দমন করতে না পারলে আমন উৎপাদন ব্যাহত হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। আগাম আমন ধানের খেতে মাজরা পোকার আক্রমণের খবর পাওয়ার পর কৃষি অফিস থেকে এসব এলাকার কৃষকদেরকে সহযোগিতা করা হচ্ছে। কীটনাশক ছিটানোর মাধ্যমে মাজরাপোকা চলে যাবে বলে জানা যায়। পোকায় যেসব ধানের মাইন কেটেছে এসব ধানের মাইন আবার গজাবে।
সরেজমিনে কমলগঞ্জ উপজেলার আলীনগর, সদর ইউনিয়ন, শমশেরনগর ও পতনঊষার ইউনিয়নে ঘুরে দেখা যায়, আমন ধানের গাছে মাজরাপোকায় আক্রমন করেছে। পোকায় ধানের মাইন কেটে দিচ্ছে ও পাতা শুকিয়ে বাদামি রং ধারণ করছে। পোকা থেকে ধান রক্ষার জন্য কৃষকেরা বাজার থেকে সিতারা নামক কীটনাশকসহ বিভিন্ন ধরনের কীটনাশক ছিটাচ্ছেন।
পতনঊষার ইউনিয়নের কৃষক মুক্তার মিয়া বলেন, আমি প্রায় ২ একর জমিতে এবার আমন ধান চাষ করেছি। আমার সব জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে। কৃষি দোকান থেকে সিতারা নামক কীটনাশক স্প্রে করেও পোকা দমন করা যাচ্ছে না। তাঁর মতো উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষক আবুল কাশেম বলেন, আমার ৩ একর আমন ধানে পোকায় ধরেছে। হঠাৎ করে পোকায় আক্রমণ করে ফসল নষ্ট করে ফেলছে। এখন কীটনাশক স্প্রে করেছি পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, আমন খেতে কিছু এলাকায় পোকার আক্রমণের কথা শুনেছি। পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া মাজরা পোকা এখন আর ক্ষতিকর পোকা নয়। যেসব এলাকায় পোকায় ধানের মাইন কেটেছে এগুলো কিছু দিনের মধ্যে আবার গজাবে। কীটনাশক ছিটালে পোকা দমন হবে বলে তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!