Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

শ্রীমঙ্গলে ৯৯৯-এ কল : :প্রাণে রক্ষাপেলো বিষধর কোবরা

রিপোটার : / ৮৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯৯৯-এ কল করে একটি বিষধর কোবরা সাপের প্রাণ বাচাঁলো এক যুবক।

১৪ আগস্ট শুক্রবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজডিহি পাহাড় এলাকার ভাগলপুর সড়কে মানুষের কবল থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।

গ্রামবাসী  জানান, সকালে মাইজডিহি রাবার বাগান থেকে একটি বিষধর সাপ বের হয়ে পূর্ব ভাগলপুর গ্রামের সড়কে চলে আসে। সাপ দেখা মাত্র গ্রামবাসী লাঠিসোটা হাতে নিয়ে সাপটিকে মেরে ফেলার পরিকল্পনা করে । ওই সময় সাজ্জাদ নামে এক যুবক সাপটি না মারতে মানুষকে বাধা দেন এবং তিনি সাথে সাথে ৯৯৯ এ ফোন করে সাপটি উদ্ধারের জন্য অনুরোধ করেন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

শ্রীমঙ্গলস্থ রুপসপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সকাল ৮টার দিয়ে ৯৯৯ থেকে তাদের মোবাইলে কল করে সাপটি উদ্ধারের জন্য বলা হয়। তখন তিনি ভাগলপুর গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসি। তিনি আরও বলেন, গায়ের রং ও স্বভাব দেখে মনে হচ্ছে এটি ভয়ানক কোবরা (স্থানীয়ভাবে কালা খরিস) সাপ। এটি কি জাতের কোবরা তা বলা যাচ্ছে না। ২/১দিনের মধ্যে সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!