Logo

বড়লেখায় মাস্কের ব্যবহার নিশ্চিতে প্রশাসনের অভিযান

Reporter Name / ৭৭৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের বড়লেখায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বড়লেখা শহরে এ অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৯টি মামলায় ১১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে সহায়তা করেন থানার এসআই প্রভাকর রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহামারি করোনার মধ্যে সরকার ঘরের বাইরে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হলেও নানা অজুহাতে অনেক মানুষ এখনও মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!